রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭:০৭ পিএম
শাহরাস্তিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শাহরাস্তিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধনের দৃশ্য।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর আঞ্চলিক ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে।

শুক্রবার, ২২ নভেম্বর সকাল ১০ ঘটিকায় খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শাহআলম মাষ্টার ও ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক কেফায়েত উল্ল্যাহ কেফায়েত।

অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী। ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজী সোহাগ, চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর নবী দিপু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তপাদার, যুগ্ন সাধারণ সম্পাদক জাফর দেওয়ান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রাকিব প্রমুখ।

প্রধান অতিথি আলী আজগর মিয়াজি বলেন, শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো ক্রীড়ামোদী একজন মানুষ ছিলেন৷ তার নামানুসারে একটি আয়োজনের জন্য খেড়িহর আঞ্চলিক ছাত্রদল শাখাকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি৷ আমরা খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও জুয়ার মতো খারাপ কার্যক্রম থেকে বিরত রাখতে পারি। তাই এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।

টুর্নামেন্টের এ খেলায় মোট ১৬ টি দলের সমম্বয়ে টুর্নামেন্ট গঠন করা হয়েছে, প্রতিটি খেলায় ২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। খেলায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।