বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বর্তমান ও সাবেক ছাত্রনেতাদের ব্যতিক্রম উদ্যোগ

শাহরাস্তি প্রিমিয়ার লীগে চট্রগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম স্মরণে গ্যালারী

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৬:৩৯ পিএম
শাহরাস্তি প্রিমিয়ার লীগে চট্রগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম স্মরণে গ্যালারী
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। ১৬ জুলাই, বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন।
চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন ওয়াসিম। তিনি নগরীর প্রতিটি কর্মসূচিতে অংশ নিতেন। আন্দোলন ধীরে ধীরে সহিংস হয়ে উঠলেও দমে যাননি স্বৈরাচারবিরোধী অকুতোভয় এ বীর সেনানী।
তার আত্নত্যাগের স্মৃতিকে সকলের মাঝে পৌঁছে দিতে শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা একটি ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেন। শাহরাস্তির তথা সারা বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় মানের প্রিমিয়ার লীগ ( SPL) টেপ টেনিস, সিজন- ২ ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে একটি গ্যালারী নির্মাণ করেন। যার নামকরণ হয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম গ্যালারী।
গ্যালারীটি সকলের মাঝে উন্মুক্ত করার সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ফাহাদ পাটোয়ারী, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদল সভাপতি মাসুদ কবির, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, যুবনেতা জাকির হোসেন, চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি মাজারুল ইসলাম, সূচীপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ তুহিন, সূচীপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা হাবিব ইউসুফ, মেহেরাজ হোসেন রাব্বি প্রমুখ।
সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের এমন উদ্যোগ সকলের কাছেই প্রশংসিত হচ্ছে। চট্রগ্রাম বিভাগের প্রথম শহীদকে স্মরণের মাধ্যমে ছাত্রনেতারা মারা যাওয়া শহীদ ওয়াসিম আকরামের হত্যাকান্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনারও জোর দাবি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital