বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭:১০ পিএম
ফরিদগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান
চাঁদপুরের ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাবেক মেয়র মাহফুজুল হকের বাড়ি ও পৌর বিএনপির আহবায়ক আমানত গাজীর মার্কেটসহ উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করেছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, চাঁদপুর ওসি ডিবি মোঃ মহিউদ্দিনসহ সেনা, পুলিশ ও ডিবি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলা সদরসহ গোবিন্দপুর উত্তর – দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান চালায়।
যৌথ বাহিনী, এ সময় ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা ও পৌর সভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হকের বাড়িতে এবং পৌর বিএনপির আহবায়ক আমানত গাজীর মার্কেটে অভিযান চালায়।
অভিযানের বিষয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আমাদের এ অভিযান করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital