বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে শাহরাস্তিতে স্মরণসভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৯:৫২ পিএম
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে শাহরাস্তিতে স্মরণসভা

২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার  ও বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে শহীদদের স্মরণে এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ হয়। ওই সময় উপস্থিত আহতদের প্রশাসনের তরফ থেকে উপঢৌকন প্রদান করা হয়।

পরে সহকারি প্রোগ্রামার মোঃ শাহজানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার, চাঁদপুর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আবুল হোসাইন, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মোঃ মোস্তফা কামাল, পৌর জামায়াতের আমির মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজি প্রমুখ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশরাফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমীন, উপজেলা সমবায় অফিসার  মোতালেব খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতৃবৃন্দ।

ছাত্র সমন্বয়করাসহ আহত পরিবারের সদস্যরা বক্তব্যে বলেন, আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেন, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কাজের স্পিড বাড়াতে হবে।

চাঁদপুর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আবুল হোসাইন বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ আহতদের চিকিৎসার বিষয়ে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।’

অনুষ্ঠানে উপজেলার ৭ জন সমন্বয়ককে সম্মাননা প্রদান করা হয়।

সবশেষে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মুনাজাত করা হয়।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital