শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ওপেন হাউস ডে পালিত

শাহরাস্তিতে ওপেন হাউস ডে পালিত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১০:৪০ পিএম
শাহরাস্তিতে ওপেন হাউস ডে পালিত
শাহরাস্তিতে ওপেন হাউস ডে পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি মডেল থানার প্রশাসনের আয়োজনে পুলিশ কনফারেন্স সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী।
তিনি বলেন, আপনারা যে কোন সমস্যা নিয়ে পুলিশ  প্রশাসনকে অবহিত করবেন। বর্তমানে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী নানান ইস্যু তৈরী করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হীন পাঁয়তারা করছেন। আপনারা ওসব বিষয়ে সতর্ক থাকবেন। এই দেশ আমাদের তাই পুলিশ প্রশাসনকে সহযোগিতা করা সকলের কর্তব্য।
তিনি বলেন, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটওয়ারী, মো:জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী,উপজেলা জামায়েত ইসলামের আমির মো: মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন মিয়াজি, মোঃ জাহাঙ্গীর আলম  পৌর জামায়েত আমীর, সাংবাদিক রুহুল আমিন, সাংবাদিক মঈনুল ইসলাম কাজল, সাংবাদিক মো: মাসুদ রানা, ছাত্র আন্দোলনের নেতা সিহাব, হানিফ, পুলিশের সাব-ইন্সপেক্টর আল আমিন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য জোটের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু,পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক  অমৃত মজুমদার টুটুন প্রমুখ বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital