বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ থানায় ওপেন হাউজডে অনুষ্ঠানে

 সকলকে এখন থেকে সজাগ থাকতে হবে : অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৮:০৩ পিএম
 সকলকে এখন থেকে সজাগ থাকতে হবে : অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে
আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং পুলিশ ও জনতার মধ্যে পারস্পরিক সর্ম্পক উন্নয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) পংকজ কুমার দে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের পুলিশের যেই আইনগুলো রয়েছে, তার অধিকাংশই বিট্রিশ আমলের। এগুলো সংস্কার হচ্ছে। আশা করছি সংষ্কার শেষে পুলিশ আরো জনবান্ধবময় হয়ে উঠবে। এইজন্য আমরা আপনাদের সকল পক্ষের সহযোগিতা চাই। আমরা চাই পুলিশ এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে চাঁদপুর জেলা তথা ফরিদগঞ্জ উপজেলার আইন শৃংখলা আরো সুদৃঢ় হবে। ইতিমধ্যেই আমরা ফরিদগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিংএর কমিটি অনেকটা গুছিয়ে এনেছি। আশা করছি দ্রুত কমিটি তাদের কার্যক্রম শুরু করতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জে গরু চুরি, সিঁদেল চুরি, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে পুলিশকে যথাযথ ভাবে আপনারা সহযোগিতা করবেন। এগুলো রুখতে সকলকে এখন থেকে সজাগ থাকতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, উপজেলা জামায়াতের আমির ইউনুছ হেলাল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, তুলাতলি মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন আমিনী,  সিনিয়র গণমাধ্যমকর্মী আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চত্রবর্তী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক সদস্য সচিব আ: মতিন,  ছাত্র সমাজের প্রতিনিধি আশরাফ উদ্দিন, শিক্ষক ফুলসার হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।