শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্ভোধন

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ এম
ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্ভোধন

ফরিদগঞ্জের মালের ভাংতি এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা বিল্লাল হোসেন হোসেন কোম্পানি।

মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের মালের ভাংতি এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্ভোধন হয়েছে।
বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএনপি নেতা মোঃ ইউসুফ হোসেন মাসুদের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে, যুবদল নেতা সাহাদাত হোসেন ভূঁইয়ার পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে বিভিন্ন অপরাধ থেকে ফেরাতে এবং সাংগঠনিক কাঠামো গতিশীল করতে সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের নির্দেশে এ কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে।  আমরা চাই এই এলাকায় যুবসমাজ সকল ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। সমাজের নানান অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবাদ গড়ে তুলবে এবং পড়া লেখার পাশাপাশি খেলায় মনোযোগী হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এ এম এম টুটুল পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার রোকন,  মনির বিএসসি ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ পাটওয়ারী।
এ সময় কেক কেটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনুষ্ঠানিক ভাবে কার্যালয়ের উদ্ভোধন করেন এবং পরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital