বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শ,হীদ জিয়ার স্মরণে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:২০ পিএম
শাহরাস্তিতে শ,হীদ জিয়ার স্মরণে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতির  স্মরণে  শাহরাস্তিতে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে বাদিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে পৌর শহরের মাহবুবল হক উবি মাঠে  এটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই রাতে  ডে-নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্টের চেচিয়ারা একাদশ এবং গাজী কবির একাদশের মাঝে এ খেলা অনুষ্ঠিত হয়। পরে  অনুষ্ঠিতব্য খেলা  উপভোগ শেষে অতিথি বৃন্দ আলোচনা সভা শেষে  বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করেন।
পৌর বিএনপির সাবেক আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী  আকতার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: ইকবাল হোসেন। তিনি তার বক্তব্য বলেন, লেখাপড়ার ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি যুব সমাজের ক্রিড়াশৈলী  প্রদর্শনের প্রয়োজন রয়েছে। এতে যুবকরা খারাপ কর্মকাণ্ড বা মাদকে  না জড়িয়ে নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার  সুযোগ পাবে।
এ সময় বিশেষ  অতিথি ছিলেন,শাহরাস্তি  মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার। অন্যান্য অতিথি মধ্যে পৌর বিএনপির উপদেষ্টা মোঃ জহিরুল হক (বি.এস.সি),পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ,পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক  মোঃ সোলাইমান রায়হান,
সেচ্চাসেবক দলের আহবায়ক মাসুদ হোসেন , বিএনপি নেতা দাওয়াত হোটেলের স্বত্বাধিকারী কাজী মোঃ শাহবুদ্দিন, শিক্ষক সাহিত্যক গাজী কবির,ফারুক  হোসেন (বি.এস.সি) মোঃ আবু তৈয়ব সেলিম, মেহের ইউপি বিএনপির সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মজুমদার, এবি এম আবদুল্লাহ, প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ খেলায় গাজী কবির একাদশ বিজয়ী হয়ে টপি জয় করে।এতে ম্যান অফ দ্যা ম্যাচ হন নাইম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital