শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৪২ পিএম
ফরিদগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদগঞ্জ পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে ২'শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার।

চাঁদপুরের ফরিদগঞ্জে ২’শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নির্দেশে এসআই আনোয়ার হোসেন ও এএসআই জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বাঁশতলা এলাকার দাই বাড়িতে অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতার কৃতরা হলো, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা এলাকার মৃত ইমাম মাওলার ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন(৩৭) ও রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও এলাকার মিস্ত্রি বাড়ির নাছির আলীর ছেলে একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন অরপে জহিস্যা(৩৫)।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ফরিদগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত সমাজ বিনির্মাণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital