শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রধান শিক্ষক মো.আবুল ফয়েজ টিটুর আক,স্মিক মৃ,ত্যু 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৮:০২ পিএম
শাহরাস্তিতে প্রধান শিক্ষক মো.আবুল ফয়েজ টিটুর আক,স্মিক মৃ,ত্যু 
শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উবির প্রধান শিক্ষক মো.আবুল ফয়েজ টিটু (৪৯) শুক্রবার রাত ১১ টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
তিনি পৌরসভার সোনাপুর মহল্লার  পাটোয়ারী বাড়িতে প্রয়াত  আব্দুর রব পাটওয়ারীর কনিষ্ঠ পুত্র।আজ শনিবার বাদ জোহর নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ওনার মরদেহ দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ ছেলে, আত্নীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন ভোলদিঘি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যান সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো.আবদুর রহীম, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো. সিরাজুল ইসলাম, নিজ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, সিনিয়র শিক্ষক মো.আহসান উল্লাহ প্রমুখ।
জানাজায় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের লোকজন। উল্লেখ, মরহুমের আকস্মিক মৃত্যুতে শাহরাস্তি পুস্তক সমিতি (বাপুস) এর  শাখার সভাপতি মো: মাসুদ রানা  গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital