শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুনীজন সংবর্ধনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৬:০৭ পিএম
কচুয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুনীজন সংবর্ধনা

কচুয়ায় ঢাকা বিশ^বিদ্যালয় মার্কেটিং বিভাগ ২০তম ব্যাচের একটি সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃক্তি প্রধান করছেন অতিথিবৃন্দ।

কচুয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার সাচার কলাকোপা পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ২০তম ব্যাচের একটি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের ভাইস চেয়ারম্যান ও বিআরবি কেবল্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেল্স এন্ড মার্কেটিং ডিরেক্টর রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে ও সমাজসেবক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চলনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল বিভাগের অধ্যাপক ড.শাহ এমরান। অনুষ্ঠান উদ্বোধন করেন,দৈনিক চাঁদপুর জমিন এর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নোয়াখালি জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.নবীর হোসেন,কচুয়া উপজেলার বিএনপির সদস্য সচিব এএসএম মঞ্জর আহমেদ সেলিম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.নাহিদ ইসলাম,ঢাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিশ^বিদ্যালয়ের রেন্ট কালেক্টর (ইনচার্জ) সাজেদুল হাসান কামাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল বাবুল, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলমগীর হোসেন মোল্লা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সাচার রেনোঁসা মেডিকেল সেন্টারের পরিচালক মহিনউদ্দিন মজুমদার,

Model Hospital

কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মোতাহের হোসেন,সাচার কলেজের প্রভাষক মফিজুল ইসলাম,সমাজসেবক আব্দুল খালেক,মেধা বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক বাহাউদ্দিন ভূইঁয়া প্রমুখ।

গত ৬ ডিসেম্বর ১ থেকে ৬নং ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন এর পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ট্যালেন্টপুলে ১৬জনসহ বিভিন্ন গ্রেডের উর্ত্তীণ ৪০জন শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়। এ অনুষ্ঠানে উক্ত ৪০জন মেধাবীসহ বিভিন্ন পর্যায়ের গুনীজনদেরকে সংবর্ধিত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital