বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সাংবাদিক ফয়সালের ঘরে চুরি!

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম
কচুয়ায় সাংবাদিক ফয়সালের ঘরে চুরি!
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের তালতলী গ্ৰামে চুরি সংঘটিত হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তালতলী বহিশিখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রকৌশলী ফয়সাল প্রধানের বসত ঘরে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাংবাদিক ফয়সাল প্রধানের পরিবার সবাইকে নিয়ে ঢাকা থাকেন। বাড়িতে কেউ না থাকায় বসত ঘরে সবসময় তালাবদ্ধ থাকে। বাড়িতে লোকজন না থাকায় সুযোগ অবলম্বন করে  চোর এসির খোলার চেষ্টা করে। এসির সকল নাট ভোল্ট খোলে পাইপ কাটার সময় হঠাৎ গ্যাস বের হওয়ার শব্দে বাড়ির কুকুর ডাক শুরু করলে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে চোর পালিয়ে যায়। পরের দিন এসির বিভিন্ন তার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যান।
এই ব্যাপারে কচুয়া প্রেসক্লাবের  সভাপতি আতাউল করিম সাংবাদিক প্রকৌশলী ফয়সাল বাড়িতে চুরি হওয়ার ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।