বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৩ পিএম
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বিজয়ের স্মরণে এ দিবসটি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়।
এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭:১৫ মিনিটে চাঁবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সমেত চাঁদপুর জেলার অঙ্গীকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবন-২ এর সেমিনার কক্ষে সকাল ০৮:৩০ ঘটিকার সময় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামীন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেছেন, “তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময়, পরম দয়াময়। তিনিই আল্লাহ্, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনিই মালিক, তিনিই পবিত্র, তিনিই শান্তি, নিরাপত্তাবিধায়ক, তিনিই রক্ষক, তিনিই পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনিই অহংকারের অধিকারী। ওরা যাকে শরিক করে আল্লাহ্ তার থেকে পবিত্র, মহান। তিনিই আল্লাহ্, সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, সব সুন্দর নাম তারই । আকাশ ও পৃথিবীতে যা-কিছু আছে সমস্তই তার পবিত্র মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, তত্ত্বজ্ঞানী।” (সুরা হাশর, আয়াত: ২২থেকে ২৪)
যাঁদের মহান আত্মত্যাগে আমাদের এই বিজয়, সেই সকল মুক্তিসংগ্রামী, মুক্তিযোদ্ধা ও শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁদের অকুতোভয় সংগ্রাম যুগে যুগে আমাদের প্রেরণা যুগিয়েছে। সেই সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদের ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
যারা আমাকে ভাইস-চ্যান্সেলরের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন তাদের সকলের প্রতি বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা এর আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, আমরা যেন সবসময় ন্যায়ের পথে চলি ও কারোর প্রতি জুলুম না করি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা যেন সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকি।
উপাচার্য দপ্তরের স্টাফ মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ বাইজীদ আহম্মেদ রনি।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ মাহির আসহাব কবির। পবিত্র গীতা থেকে পাঠ করে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী সৌধ সূত্রধর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক সুষ্মিতা কর। শুভেচ্ছা বক্তব্য প্রদান করে মোঃ তাহমিদুল ইসলাম, ফারুক-ই-আজম, সাদিয়া ফারহানা এনি প্রমুখ।
দেশাত্মবোধক গান পরিবেশন করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী  মো: সিকান্দার রনি।
এছাড়াও, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital