শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে গৃহবধূ পায়েল হ’ত্যা’র বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মো. মোশারফ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৯:০০ পিএম
হাজীগঞ্জে গৃহবধূ পায়েল হ’ত্যা’র বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

হাজীগঞ্জে গৃহবধূ সুমাইয়া আক্তার পায়েল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্র জনতা।

চাঁদপুরের হাজীগঞ্জে গৃহবধূ সুমাইয়া আক্তার পায়েল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ছাত্র জনতা।

মঙ্গলবার বিকেলে উপজেলা ১০নং গন্ধ্যর্বপুর দক্ষিণ ইউনিয়নস্থ দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় দেশগাঁও জিগ্রী কলেজের মেধাবি শিক্ষার্থী সুমাইয়া আক্তার পায়েল হত্যার বিচার দাবীতে বক্তব্য রাখেন তার বাবা সাগর চৌধুরীর, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, এলাকাবাসী পক্ষে হাফেজ মিজানুর রহমান, আহিদুল ইসলাম, রাসেল আটিয়া, আবদুল হামিদ খান, হেলাল খান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শেখ ফরিদ, ফয়সাল মিজি, মনির সর্দার, কাইছার আলম, আবুল বাসার লিটন, জামাল আটিয়া, ইউনুস মুন্সী, সবুজ সরকার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন- পায়েল হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, তা না করলে প্রয়োজনে আমরা থানা ঘেরাও করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করবো। তারপরও আমরা চাই এ ঘটনায় প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়।

Model Hospital

মানববন্ধন শেষে সুমাইয়া আক্তার পায়েল হত্যার বিচার দাবি ও আসামিদের গ্রেফতারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি গ্রামীণ মেঠোপথ ধরে কাশিমপুর বাজার হয়ে কাশিমপুর বটতলা বাজারে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

প্রসঙ্গত, চলতি মাসের ১৪ ডিসেম্বর শনিবার রাতে গৃহবধূ সুমাইয়া আক্তার পায়েলের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতেই পায়েলের স্বামী নাজাত ভূঁইয়া নিস্বর্গকে আটক করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital