বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা যেন সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকি : চাঁবিপ্রবি ভিসি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৯:৩২ পিএম
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা যেন সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকি : চাঁবিপ্রবি ভিসি
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড.পেয়ার আহম্মেদ বলেন,  আমরা যেন সবসময় ন্যায়ের পথে চলি ও কারোর প্রতি জুলুম না করি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা যেন সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকি।
 বিশ্ববিদ্যালয় সেমিনার হল রুমে গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে উপাচার্য দপ্তরের স্টাফ মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ বাইজীদ আহম্মেদ রনি।
এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের তিনি এ কথা বলেন।
ভিসি আরোও বলেন,এই বিশ্বব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামীন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেছেন, “তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময়, পরম দয়াময়। তিনিই আল্লাহ্, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনিই মালিক, তিনিই পবিত্র, তিনিই শান্তি, নিরাপত্তাবিধায়ক, তিনিই রক্ষক, তিনিই পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনিই অহংকারের অধিকারী। ওরা যাকে শরিক করে আল্লাহ্ তার থেকে পবিত্র, মহান। তিনিই আল্লাহ্, সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, সব সুন্দর নাম তারই । আকাশ ও পৃথিবীতে যা-কিছু আছে সমস্তই তার পবিত্র মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, তত্ত্বজ্ঞানী।” (সুরা হাশর, আয়াত: ২২থেকে ২৪)
যাঁদের মহান আত্মত্যাগে আমাদের এই বিজয়, সেই সকল মুক্তিসংগ্রামী, মুক্তিযোদ্ধা ও শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁদের অকুতোভয় সংগ্রাম যুগে যুগে আমাদের প্রেরণা যুগিয়েছে। সেই সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদের ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরো বলেন,যারা আমাকে ভাইস-চ্যান্সেলরের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন তাদের সকলের প্রতি বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা এর আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ মাহির আসহাব কবির। পবিত্র গীতা থেকে পাঠ করে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী সৌধ সূত্রধর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক সুষ্মিতা কর। শুভেচ্ছা বক্তব্য প্রদান করে মোঃ তাহমিদুল ইসলাম, ফারুক-ই-আজম, সাদিয়া ফারহানা এনি প্রমুখ। দেশাত্মবোধক গান পরিবেশন করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী  মো: সিকান্দার রনি।
এছাড়াও, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।