শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখা কর্মচারি তাফাজ্জলের স্মরণে দোয়া ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২, ২:৪২ পিএম
অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখা কর্মচারি তাফাজ্জলের স্মরণে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : অগ্রণী ব্যাংক সিবিএ চাঁদপুর জেলার সভাপতি ও নারায়ণপুর শাখার কর্মচারি (কেয়ারটেকার-১) মরহুম তাফাজ্জল হোসেন মানিক এর মৃত্যুতে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৮ জানুয়ারি মঙ্গলবার বাদ আছর অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখা এবং নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির যৌথ আয়োজনে এ দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের নারায়ণপুর শাখার ব্যবস্থাপক মো. রাশেদুল ইসলামের সভাপ্রধানে এবং অগ্রণী ব্যাংক নতুন বাজার শাখার সিনিয়র অফিসার মো. শরিফুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চল প্রধান লক্ষণ চন্দ্র সিংহ, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির চাঁদপুর জেলার সভাপতি ও মতলব শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসেন খান, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মো. মজিবুর রহমান মিলন মিঞা, অগ্রণী ব্যাংক সিবিএ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়াজী, হাসান সিদ্দিকী, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কামরুজ্জান কাকন, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী মো. আব্দুল মবিন প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, সাংগঠনিক সম্পাদক মিঞা মো. মামুন, আওয়ামীলীগ নেতা মো. রাশেদ খান, ব্যবসায়ী মো. আরিফ কাজি, মো.ভুট্টো খানসহ নারায়ণপুর বাজারের ব্যবসায়ী এবং ব্যাংকের গ্রাহকবৃন্দ।

Model Hospital

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণপুর পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাও. মো. জয়নাল আবেদিন।

পরে মরহুম তাফাজ্জল হোসেন মানিকের পরিবারকে অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখা ও নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital