বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে জেলা নায়েবে আমীর

বাংলাদেশের কারাগারগুলো ছিলো কোরআনের কর্মীদের দিয়ে ভরপুর : অ্যাড. বুলবুল

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৯:২৮ পিএম
বাংলাদেশের কারাগারগুলো ছিলো কোরআনের কর্মীদের দিয়ে ভরপুর : অ্যাড. বুলবুল

শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আমীর মোঃ সালাউদ্দিন গাজী এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া এর সঞ্চালনায় রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন উনকিলা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

Model Hospital

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জামায়াত মনোনীত চাঁদপুর-০৫(শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের এমপি পদ প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহ আলম ও ইব্রাহিম খলিল, শাহরাস্তি উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন শাহরাস্তি উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি  মাওলানা মাইনুদ্দীন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ শাহজালাল, সাবেক ছাত্রশিবিরের চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ আবুল কাশেম মোল্লা, সাবেক ছাত্রনেতা মোঃ আবদুল হান্নান,সাবেক ইউনিয়ন সভাপতি ওবায়দুল হক ও শিবির জেলা অফিস সম্পাদক আল আমিন।

আরো উপস্থিত ছিলেন পৌর শ্রমিক কল্যান সভাপতি মাওলানা মিজানুর রহমান,টামটা দক্ষিন আমীর মাওলানা মন্জুর আহমেদ পাটোয়ারী,রায়শ্রী উত্তর ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা মনির হোসেন,সেক্রেটারি ডাঃ জাকির হোসাইন, উপজেলা উত্তর ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম,সেক্রেটারি হাফেজ ওমর ফারুক,রায়শ্রী উত্তর সভাপতি তানজিল মাহমুদ,সেক্রেটারি আবদুর রহমান,উপজেলা যুব সভাপতি সেফায়েত উল্যাহ ফিরোজ, ইউনিয়ন যুব সভাপতি তোফায়েল আহমেদ মিয়াজী,ইউনুস বেপারী প্রমুখ।

এছাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল,কর্মী,জনশক্তিবৃন্দ, মিডিয়াকর্মী,সাংবাদিক ও প্রশাসনিক কর্মকতা সহ এলাকার সর্বস্তরের জনগন।

সমাবেশে প্রধান অতিথি বলেন ছাত্র-জনতার বিপ্লবের পূর্বে ফ্যাসিস্ট আওয়ামি সৈরাচার সরকারের ইতিহাস খুন গুম ও দূর্নীতির ইতিহাস। বাংলাদেশের কারাগারগুলো ছিলো কোরআনের কর্মীদের দিয়ে ভরপুর।জামায়াত নেতাদের অন্যায় ভাবে হত্যার মত জঘন্য শাসন ব্যবস্থা।

তিনি সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনার জন্য অন্তবর্তীকালীন সরকারকে আহবান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।