শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিজয়ের মাসে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় স্মৃতিসৌধে শাহরাস্তির মতিন ফাউন্ডেশনের মানববন্ধন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:০৪ পিএম
বিজয়ের মাসে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় স্মৃতিসৌধে শাহরাস্তির মতিন ফাউন্ডেশনের মানববন্ধন

বিজয়ের মাসে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় স্মৃতিসৌধ সাভারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“হটাও দুর্নীতি বাঁচাও দেশ, পরিবেশ রক্ষা কর বাঁচাও মানুষ এই স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার শাহরাস্তি উপজেলার মতিন ফাউন্ডেশন এর আয়োজনে ঢাকার সাভার জাতীয় স্মৃতিসৌধে এটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন ফাউন্ডেশন এর অন্যতম উদ্যোক্তা আমেরিকার ফ্লোরিডা প্রবাসী রেমিটেন্সযোদ্ধা, শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সংগঠক মো: মেজবাহ কবির এটির আয়োজন করেন।

Model Hospital

ওইদিন সকালে জোবেদা মতিন গার্লস স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের ৩২ জন শিক্ষার্থী নিয়ে তিনি ঢাকার জাতীয় স্মৃতিসৌধ সাভারে উপস্থিত হন।

সেখানে গিয়ে প্রথমে স্বদেশকে মুক্ত করতে জীবন বিলিয়ে দেওয়া জাতীয় বীরদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তারপর শিক্ষার্থীদের বাৎসরিক শিক্ষা সফরের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদের আয়োজন করেন তিনি।

যার মধ্যে ওই বিদ্যালয়ের ৩২ শিক্ষার্থী জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে দাড়িয়ে “নো মোর ট্যাক্স প্রি কার, লেখা প্লে কার্ড প্রদর্শন করেন।

এই মানববন্ধনের দৃশ্যটি বেসরকারি টেলিভিশন এনটিভি সহ উপস্থিত আগত বিশিষ্টজন ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করেন।

ওই সময় এই অভিনব প্রতিবাদের উদ্যোক্তা ইউএসএ প্রবাসী মেজবাহ কবির বলেন, আমি গত ১৫ বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছি। যেটি আমেরিকার বিভিন্ন শহরসহ বাংলাদেশের বিভিন্ন  জেলা ও উপজেলা শহরে পালন করে আসছি। তারেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বিজয়ের মাসে ৩২ জন শিক্ষার্থীকে নিয়ে চাঁদপুরের শাহরাস্তি থেকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। একই সঙ্গে দেশের জন্য জুলাই আগস্ট এ আত্মত্যাগ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এখানে প্রতিবাদ জানাতে ছুটে এসেছি।

এ দুর্নীতি বিরোধী যুদ্ধের সঙ্গে দেশের প্রতিটি দেশপ্রেমীক নাগরিক যুক্ত হবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনটিভি সিনিয়ার রিপোর্টার মোহাম্মদ জাহিদুর রহমান, প্রধান শিক্ষক আক্তার হোসেন, গণমাধ্যম কর্মী মোহাম্মদ মাসুদ রানা, ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital