বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে হাবিবুল বাশার সুমন

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম
ফরিদগঞ্জের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে হাবিবুল বাশার সুমন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আইউব আলী খান কমপ্লেক্স মাঠে গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ১২টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক হাবিবুল বাশার সুমন।

টুর্নামেন্ট আয়োজক কমিটির পরিচালক বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান হাবীব, প্রবাসী মোঃ হাছান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহেল খান, রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন, প্রবাসী মানিক পাটওয়ারী। এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন সজিব, ইকবাল হোসেন পাটোয়ারী, হাসান আল মামুন, বিল্লাল হোসেন।

উদ্বোধনী খেলায় বাড্ডা বয়েস ক্লাব, শিশির বিন্দু একাদশের মুখোমুখি হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital