বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী 

উদ্বোধনী পদ্ধতিগুলি যেন মানব কল্যাণ ব্যবহৃত হয় : ইউএনও ইয়াসির আরাফাত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১:০০ পিএম
উদ্বোধনী পদ্ধতিগুলি যেন মানব কল্যাণ ব্যবহৃত হয় : ইউএনও ইয়াসির আরাফাত
শাহরাস্তিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও শাহরাস্তি উপজেলা প্রশাসনের পরিষদ (বিসিএসআইআর) আয়োজনে মিলনায়তনের (নতুন) ভবনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহজানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত।
তিনি বক্তব্য বলেন, প্রযুক্তি শুধু উদ্ভাবন করলে হবে না সেটি যেন টেকসই হয়। একই সঙ্গে উদ্ভাবন পদ্ধতিটি  মানব কল্যাণের জন্য উপকার বয়ে আনে সেদিকে খেয়াল রাখতে হবে।
এছাড়া তিনি আরো বলেন, আজকে বিজ্ঞান সম্মত যে বিষয়বস্তু গুলো চমৎকারভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান সকলের মাঝে বিলিয়ে দিবেন। এতে দেশ এবং আগামী প্রজন্ম উপকৃত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আশরাফুল আলম ও নাতাশা নাফিসা হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল বাসার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার,  উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মাকসুদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ, শাহরাস্তি সরকারি উবির প্রধান শিক্ষক মো: ইমাম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া, খাদ্য গুদামের প্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুজিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোতালেব খান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন, আনসার ভিডিপি কর্মকর্তা তুলুসি দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন ।
উল্লেখ,এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া বিভিন্ন উদ্ভাবনী পণ্য সহ ৬ টি স্টল প্রদর্শিত হয়।
এতে বিসিএসআইআর ১ টি স্টল অংশ গ্রহন করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital