বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধর্মীয় উপাসনালয়গুলো টার্গেট করে

হাজীগঞ্জ-শাহরাস্তিতে ৫ মসজিদে চুরি

মো. মোশারফ হোসেন ও মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ২:৫১ পিএম
হাজীগঞ্জ-শাহরাস্তিতে ৫ মসজিদে চুরি

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তিতে বেড়েছে চোরের উপদ্রব। প্রায়ই ঘটছে চুরির ঘটনা। চোরের কবল থেকে বাদ যাচ্ছে না ধর্মীয় উপাসনালয়ও। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার উপজেলার ১১নং পশ্টিম হাটিলা ইউপির কাঠালি জামে মসজিদে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কাঠালি খান বাড়ির মসজিদের মুসল্লি শাহাদাত খান বলেন, সোমবার (২৪ ডিসেম্বর) রাতে মসজিদে চুরির ঘটনা ঘটে। তালা ভেঙে একটি আইপিএস মেশিন সহ ১টি ব্যাটারি ও দানবাক্স নিয়ে গেছে চোর। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

একদিন পর বুধবার (২৫ ডিসেম্বর) রাতে স্থানীয় এনায়েতপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ, এনায়েতপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও শাহরাস্তির রাজাপুরা জামে মসজিদে চুরির ঘটনা ঘটে। আইপিএস, ব্যাটারি ও দানবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যাওয়ায় প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতিসাধিত হওয়ার কথা জানান মসজিদ কমিটি।

এনায়েতপুর বাসস্টপেজ জামে মসজিদের মুয়াজ্জিন গত ২৪ ডিসেম্বর এশার নামাজ শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। ফজরের নামাজের আজান দিতে গিয়ে জামাকাপড় এলোমেলো দেখতে পাই। পরে সন্দেহ হলে মসজিদের অন্য জিনিসপত্র ঠিক আছে কিনা চেক করতে গিয়ে দেখি দানবাক্স নেই। নামাজের পর বিষয়টি জানাজানি হলে পরে মসজিদের দানবাক্সটি পাশের পুকুরপাড়ে পাওয়া যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক এখনই বলা যাচ্ছে না।

Model Hospital

পূর্ব থেকেই চোরেরা ওৎ পেতে ছিল বলে ধারণা করছে মসজিদ কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানান, গত ৩ মাসের মধ্যে আশপাশের এলাকায় অটোরিকশা চুরি, শিক্ষাপ্রতিষ্ঠানের সরঞ্জামাদি, মসজিদের মাইক, ব্যাটারিসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। ধরাছোঁয়ার বাইরে থাকা সংঘবদ্ধ চোরের এ চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। এসব চুরির ঘটনার প্রতিকার চেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, চুরির ঘটনায় থানায় কোনো অভিযোগ পাইনি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital