বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সাইকেল থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃ ত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৬:১০ পিএম
হাজীগঞ্জে সাইকেল থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃ ত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত সাইকেল থেকে পড়ে মো. জিহাদ হোসেন (১২) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর মারা গেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের বেপারীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোর ওই বাড়ির প্রবাসী মো. মাসুদ হোসেনের ছেলে। সে ওই ইউনিয়নের বাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, আজ বিকালে বাড়ি থেকে নিজের সাইকেলটি নিয়ে বের হয় জিহাদ হোসেন। এসময় বাড়ির সামনে গ্রামীণ সড়ক থেকে সাইকেলটি নিয়ে রাস্তার নিচে পড়ে সে মাথায় আঘাত পায়।

Model Hospital

তাৎখনিক স্থানীয়রা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিহাদের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে জিহাদের মা ঝর্ণা বেগম জানান, জিহাদ মৃগী রোগে আক্রান্ত। তাছাড়া গত কয়েকদিন ধরে সে শারিরিকভাবে অসুস্থ। আজ (বুধবার) বিকালে সে সাইকেল নিয়ে বের হয়। পরে শিশুদের মাধ্যমে জানতে পারি জিহাদ সাইকেল নিয়ে পড়ে মাথা ফেটে গেছে এবং নাক-মুখে রক্ত বের হচ্ছে। পরে হাসপাতালে সে মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, জিহাদ হোসেনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন থানায় এসেছেন। তাদের কোন অভিযোগ নেই এবং আদালতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরে আবেদন করেছেন।

পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital