শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে তালুকদার এন্টারপ্রাইজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১০:১০ পিএম
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে তালুকদার এন্টারপ্রাইজের উদ্বোধন
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তালুকদার এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমআ বিশ্ব রোডস্থ কচুয়া সড়কে আর.এম টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মো. আব্দুর রউফ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম সেশনে তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ব্যবসার গুরুত্ব ও ফজিলত বিষয়ে আলোচনা করেন।
এরপর দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে টাইলস্ ও স্যানেটারি সামগ্রী বিক্রেতা তালুকদার এন্টারপ্রাইজ নামক এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুফতি মো. আব্দুর রউফ।
এদিন বাদ আছর উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে পবিত্র কোরআন-হাদিসের আলোকে ব্যবসার গুরুত্ব ও ফজিলত তুলে ধরে আলোচনা করেন, মকিমাবাদ তাকওয়া মসজিদের খতিব ও পেশ ইমাম মাও. মো. ইয়াহিয়া। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. তামিম হোসেন।
তালুকদার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. জুয়েল তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু।
মো. ওমর ফারুক ও মো. মনির হোসেনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল কাদের কেবিএফ, মো. সাইফুল ইসলাম, আবু নোমান রিয়াদ, শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান, আব্দুল হক ও ফরহাদ তালুকদার উপস্থিত ছিলেন।
এছাড়াও আর.এম টাওয়ারের সত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, কার্যকরি সদস্য খালেকুজ্জামান শামীমসহ প্রেসক্লাব ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তালুকদার এন্টারপ্রাইজে গ্রেট ওয়াল, চারু, রোসা,  ব্রাইট, কট্টো ব্যন্ড্র’সহ দেশী ও বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন প্রকার টাইলস ও স্যানেটারি মালামাল সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেতা সাধারণসহ সর্বস্তরের জনসাধারণের তালুকদার এন্টারপ্রাইজ পরিদর্শনের আহবান জানান, সত্ত্বাধিকারী মো. জুয়েল তালুকদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital