বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামানের মা চিরনিদ্রায় শায়িত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৯:০২ পিএম
শাহরাস্তি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামানের মা চিরনিদ্রায় শায়িত
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, রাজনৈতিক, সামাজিক, গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ মনিরুজ্জামান মনিরের মমতাময়ী মা মরিয়মের নেছা ৮৫ ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার সন্ধ্যা রাতে তিনি পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল গ্ৰামের মিত্রবাড়িতে দীর্ঘদিন নানান অসুস্থতায় ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার নামাজে জানাজায় উপস্থিত হয়ে বক্তব্য ও সমবেদনা জ্ঞাপন করেন, শাহারাস্তি উপজেলা বিএনপি’র সাধারণ  সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী (লিটন), ভোলদিঘী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী’ শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, মরহুমার বড় ছেলে মোঃ মোশারফ হোসেন, মেঝো ছেলে মোঃ মনিরুজ্জামান মনির।
এসময় মরহুমার ছোট ছেলে মোঃ মিজানুর রহমানসহ শাহরাস্তি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট জন, গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুমা মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও শুভার্থী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজে ইমামতি করেন, হাফেজ মোখলেছুর রহমান এবং মোনাজাত পরিচালনা করেন, ঘুঘুশাল গ্ৰামের মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মনিরুল হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital