বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:১৮ পিএম
শাহরাস্তিতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি
শাহরাস্তিতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
পরে ওই র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক উপজেলা মেহের কালীবাড়ি বাজার এলাকা প্রদক্ষিণ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার এসো “দেশ বদলাই পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে, তারুণ্যের উৎসবের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ইয়াসির আরাফাত।
ওই উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
ওই সময় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী, শাহরাস্তি সরকারি উবির প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন।
অফিসারদের মধ্যে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আয়েশা আক্তার আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাকসুদ আলম, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশরাফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার আবুল হাসান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ।
জনপ্রতিনিধিদের মধ্যে ইউপি চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মোশারফ হোসেন, ওমর ফারুক দর্জি , মোঃ জহিরুল ইসলাম মানিক, মোঃ রুহুল আমিন, মোঃ মাহাতাব উদ্দিন হেলাল, ইঞ্জিনিয়ার মোঃ আলম বেলাল, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লিটন।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।