শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের লায়ন হারুন-অর রশিদের ব্যানারে ছাত্রদলের আনন্দ মিছিল

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৯:৫৯ পিএম
ফরিদগঞ্জের লায়ন হারুন-অর রশিদের ব্যানারে ছাত্রদলের আনন্দ মিছিল

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন হারুন-অর রশিদের ব্যানারে ছাত্রদলের আনন্দ মিছিল।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন হারুন-অর রশিদের ব্যানারে উপজেলা ও পৌর ছাত্রদলের একাংশের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পহেলা জানুয়ারী বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভূঁইয়া, রাসেদ আলম, ছাত্রদলের নেতা ইয়াসিন আখন সুজন, আব্দুল গাফফার, সোহেল রানা, দেওয়ান খোরশেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান টিপু, মো. সাইফুল ইসলাম। ছাত্র নেতা হোসেন পাটোয়ারী, সম্রাট বেপারি, রাসেল মিজি, জুয়েল হোসেন, টিটু তপদার, তাহসিন আলম খুসনুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বিএনপি নেতা নাছির উদ্দিন পাটওয়ারী, মাহফুজুর রহমান টিপু, মজিবুর রহমান মুজিব, এ. এম এম টুটুল পাটওয়ারী, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম ভূঁইয়া, উপজেলা যুবদল নেতা মো. ফজলুর রহমান, সোহেল খান, এমএ কাইয়ুম, শাওন পাঠান, আবু জাফরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের কর্মীসমর্থকরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital