বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

সংস্কার শেষে যুক্তিক সময়ে নির্বাচন জনগণের প্রত্যাশা : লায়ন ইঞ্জিঃ মমিনুল হক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১০:১১ পিএম
সংস্কার শেষে যুক্তিক সময়ে নির্বাচন জনগণের প্রত্যাশা : লায়ন ইঞ্জিঃ মমিনুল হক
শাহরাস্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে মেহের ডিগ্রী কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা কমপ্লেক্স এসে শেষ হয়।
শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি তাঁর বক্তব্য বলেন, ছাত্রদলের জন্মদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছাতে আজকের আয়োজনের এই প্রয়াস। বিগত দিনে তৎকালীন শাসকদের অত্যাচারে আমাদের রাজনৈতিক পথ ছিল ইস্পাত কঠিন।
বাকস্বাধীনতা ছিল রুদ্ধ। আজ ছাত্রদলের কর্মীরা উন্মুক্ত রাজনীতির সুযোগ পেয়ে মনের আনন্দে বিশাল ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে।
আমাদের নেতাকর্মীরা বিগত দিনে বাড়িতে ঘুমাতে পারেনি। প্রিয় স্বজনের সঙ্গে সম্পর্কটুকু পর্যন্ত রাখতে পারেনি। মামলা হুলিয়া মাথায় নিয়ে ঘুরছে। যার ফলশ্রুতিতে বিগত সরকার গত বছর ৫ আগস্টের আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা এমন প্রতিহিংসার রাজনীতি চাই না। আপনারা অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করবেন না। সেদিকে সবাই খেয়াল রাখবেন। এছাড়া তিনি আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে এ আসনটি উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
এছাড়া বর্তমান সরকারকে সংস্কারের পাশাপাশি যুক্তিক সময় নির্বাচন দিয়ে গণতন্ত্র পূর্ণ  উদ্ধারের আহ্বান জানান।
এছাড়া তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। ওই প্রতিযোগিতায় যাতে দল ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহবান জানান। পরিশেষে তিনি আয়োজকদের সকলকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আবু ইউসুফ রুপম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলী হোসেন মন্টু, উপজেলা  যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. শাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন,  সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হাসান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital