বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মানিক শর্মার আ ত্ম হ ত্যা 

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ২:০৬ এম
ফরিদগঞ্জে মানিক শর্মার আ ত্ম হ ত্যা 
চাঁদপুরের ফরিদগঞ্জে মানিক শর্মা(২৫) নামে যুবকের আত্মহত্যা। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ হোসেন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজার এলাকার সাহার বাড়িতে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে মানিক শর্মা আত্মহত্যা করে‌। মানিক শর্মা মৃত হরিদয়াল শর্মার ছোট ছেলে।
মানিকের মা মঞ্জু রানি শর্মা জানান, দুপুরে আমিন খাবার খাওয়ার জন্য মানিকে ডাকাডাকি করি। পরে খাবার খাবে বলে আমাকে জানায়‌‌। আমি ও আমার বড়ো ছেলের বৌউ একসাথে খাবার খেয়ে ঘরের বাহিরে যাই। কিছুক্ষণ পর তার কোন সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করি। এরপর ঘরে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ, জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি ছেলে আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। কি কারণে আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলের কারো সাথে কোন সমস্যা ছিল না এবং তাকে আমার পরিবারের কেউই কিছু বলিনি। সে কি কারণে আত্মহত্যা করেছে আমাদের জানা নেই।
আত্মহত্যার সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য ওবায়েদুল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital