রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে কাজিয়ারা সমাজ কল্যাণ সংগঠন ও হেল্পিং হ্যান্ডের কম্বল বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১২:২৩ পিএম
মতলব দক্ষিণে কাজিয়ারা সমাজ কল্যাণ সংগঠন ও হেল্পিং হ্যান্ডের কম্বল বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণে কাজিয়ারা সমাজ কল্যাণ সংগঠন ও হেল্পিং হ্যান্ডের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২ শতাধিক দুস্থ অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৫ টায় কাজিয়ারা সমাজ কল্যাণ সংগঠনের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণের উদ্ভোধন করা হয়।

এতে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সায়েদুল হক মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াছিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, খর্গপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মো. শাহ আলম সরকার, মো. শামছুউদ্দিন খন্দকার, মো. মনির হোসেন বেপারী, মোহাম্মদ আলী আকবর কাজী, মো. আব্দুস সোবহান প্রধান প্রমুখ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম সিফাত, সদস্য মো. আলাউদ্দিন দেওয়ানজী, মো. আবু বক্কর বেপারী, মো. মিজান বেপারী, শফিউল্লাহ প্রধান, মো. জানিবুল মৃধা, মো. সোহাগ প্রধানসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।