শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী জেরিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী জেরিন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জোবায়দা ইসলাম জেরিন।
দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় জোবায়দা ইসলাম জেরিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছেন। ধর্মীয় উৎসবগুলো কেবল আনন্দ উদযাপনের উপলক্ষ নয়, বরং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি জাগ্রত করার গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গোৎসবে বয়ে আনুক আনন্দ, কল্যাণ ও নতুন আশার বার্তা।
এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের এই নেত্রী।

ফেনীর সড়কে তার পেচিয়ে চাঁদপুর সওজের কর্মচারী নিহত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম
ফেনীর সড়কে তার পেচিয়ে চাঁদপুর সওজের কর্মচারী নিহত

চট্টগ্রাম থেকে আসার পথে ফেনীতে সড়কে তার পেচিয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর মাষ্টার রুলের কর্মচারী সাখাওয়াত হোসেন রনি (৩৮) নিহত হওয়ার খবর পাওয়া যায় । ১৭ অক্টোবর শনিবার সকালে তিনি চিটাগং থেকে মোটরসাইকেল যোগে চাঁদপুরের উদ্দেশ্য রওনা দিলে এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

চাঁদপুরের হাজীগঞ্জ সওজ সার্কেল অফিসের মাস্টার রুলের কর্মকচারী ও হাজীগঞ্জ রোটারেক্ট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন রনির গ্রামের বাড়ী সদর উপজেলার মনিহার গ্রামে। তাঁর অকালমৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মাঝে শোকের মাতম দেখা যায়।

জানা যায়, এইচ এম রনি গতকাল মোটরসাইকেল যোগে চট্টগ্রামে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ফেনী এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে তার দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের এসও আবু হানিফ জানান, গত শুক্রবার ব্যক্তিগত কাজে রনি চিটাগং গিয়েছিল। আজ শনিবার সকালে আমি ফোন করে অফিস খোলার কথা জানতে চাইলে সে বলেছে আমি চিটাগং থেকে রওনা দিয়েছি। কিন্তু এর পরই জানতে পারি ফেনীতে সড়কের উপর তার পেচিয়ে দুর্ঘটনায় মারাত্মক ভাবে যখমপ্রাপ্ত হয়। উন্নত চিকিৎসার জন্য চিটাগং নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। সে আমাদের অফিসে বিশ্বস্ততার সহিত মাষ্টার রুলে গত এক যুগ ধরে সততার সহিত কাজ করে আসছে। তার এ মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই ব্যাথিত।

Model Hospital

এদিকে নিহত সাখাওয়াত হোসেন রনির মরদেহ চাঁদপুরের উদ্দেশ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল তাকে পারিবারিক কবরের স্থানে সমাধিত করা হবে বলে জানা যায়।