শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থী বরণ ও মেধাবৃত্তি পুরস্কার প্রদান

মতলব উত্তরে এসইএল মডেল একাডেমীতে দিনব্যাপী পুরস্কার বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৬:৫৮ পিএম
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমীতে দিনব্যাপী পুরস্কার বিতরণ

চাঁদপুরের মতলব উত্তরে এসইএল মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও মেধাবৃত্তি পুরস্কার তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

চাঁদপুরের মতলব উত্তরে এসইএল মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও  বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাব এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, বিবেক-জ্ঞান-বুদ্ধি ও মনুষ্যত্বের কারণে মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। সততা নীতি-নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা। উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের গুণগত শিক্ষার গুরুত্ব সর্বাধিক। প্রত্যেক শিশুই অনন্ত শক্তির অধিকারী, সেই সুপ্ত শক্তিকে জাগ্রত করতে হবে।
যে কাজটি শিক্ষক সব বাধা অতিক্রম করে সুনিপুণভাবে সম্পন্ন করেন, যাতে শিশুর জীবন ও চরিত্র গড়ে ওঠে প্রকৃত মানুষ হিসেবে। শিক্ষকই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তৃণমুল সংগঠক আলমগীর সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, অফিসার ইনচার্জ রবিউল হক, শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেন, শিক্ষানুরাগী লিয়াকত আলী চৌধুরী’সহ আরো অনেকে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।
এছাড়া অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital