শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সিজিপিএ ৩.৯৯ পেয়ে বিভাগে প্রথম ঢাবি শিবির সম্পাদক সাজ্জাদ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১:২৯ এম
সিজিপিএ ৩.৯৯ পেয়ে বিভাগে প্রথম ঢাবি শিবির সম্পাদক সাজ্জাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের শিক্ষার্থী ও ঢাবি শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন খাঁন সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৯৯ পেয়ে বিভাগে প্রথম হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তার অনার্সের ফলাফল প্রকাশিত হয়।

বুধবার ২০২৫ সেশনের জন্য ঢাবি শিবিরের ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ।

তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। এর আগে তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী শাখা) থেকে আলিম শেষ করেন।

এ বিষয়ে সাজ্জাদ হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ, স্নাতকের প্রকাশিত ফলাফলে সিজিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৯৯ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছি। এর মধ্যে দিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন হলো। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই।

Model Hospital

বর্তমানে তিনি একই বিভাগে স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে অধ্যয়নরত। তিনি একাডেমিক পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি বিভিন্ন ভাষার বই অনুবাদ করে থাকেন।

ফল পেয়ে ফেসবুকে সাজ্জাদ লিখেছেন, “আমার এই ছোট্ট রেজাল্টের পেছনে যতটা না আমার মেহনত ভূমিকা রেখেছে, তার চেয়ে বেশি প্রভাব ফেলেছে আমার বাবা-মায়ের দোয়া, প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল শিক্ষকের দেওয়া তালিম এবং আমার সার্কেল ও ভাই-বন্ধুদের সোহবত। আমি আমার এই ফলাফলকে তোহফা দিচ্ছি আমার বাবা, মা, একমাত্র ছোটো বোনকে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital