শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা, নবাগত এসিল্যান্ডকে বরণ প্রেসক্লাবের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১২:৫৯ এম
শাহরাস্তিতে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা, নবাগত এসিল্যান্ডকে বরণ প্রেসক্লাবের

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাতকে বিদায়ী সংবর্ধনা জানাচ্ছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা দিয়ে নবাগত এসিল্যান্ডকে বরণ করল প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
ওই সময় বদলিজনিত কারণে বিদায়ী শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতকে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ এই সংবর্ধনা দেন।
তিনি তার বক্তক্যে বলেন, এজনপদে দায়িত্ব পালনের সময় চেষ্টা করেছি মানব কল্যাণে নিজেকে নিবেদন করতে। এর মধ্যেও ভুল ভ্রান্তি হতেই পারে। তবে চেষ্টা করেছি স্বচ্ছতা বজায় রাখতে। গণমাধ্যম কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে প্রশাসনের কাজ ত্বরান্বিত হয়।
এছাড়া কাজের মূল্যায়ন জনগণ এবং গণমাধ্যম ভালো বলতে পারবে।
তিনি একবাক্যে আরও বলেন, এই উপজেলার সাংবাদিকরা প্রশাসন বান্ধব। আমার কর্মকালীন সময় আপনাদের সহযোগিতা আমার স্মরণে থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানান, তিনি নির্বাহী অফিসার গত  ১১/১২/২০২৩ ইং তারিখে এ কর্মস্থলে যোগদান করে আগামী ৩০/০১/২০২৫ ইং তারিখে এডিসি পদে পদায়ন হয়ে টাঙ্গাইল জেলায় যোগদানের কথা রয়েছে।
একই দিন বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ শাহরাস্তি উপজেলায় নবাগত সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সংবর্ধনা জানান।
শাহরাস্তিতে নবাগত সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারকে ফুলেল শুভেচ্ছায় জানাচ্ছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ওই সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সহকারী কমিশনার সাহাপুর কার্যালয়ে তার সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।
তিনি নিরুপম মজুমদার তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আমি আপনাদের এখানে নতুন এসেছি। আপনারা অতীতের কর্মকর্তাদের ন্যায় আমাকে সহযোগিতা করবেন। তাহলে আমি আপনাদের এ এলাকায় সুশাসন নিশ্চিত করতে সচেষ্ট হব। ওই সময় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তাকে।
এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সার্বিক পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়া, শাহরাস্তি প্রেসক্লাবের  সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আমরুজ্জামান সবুজ, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির।
এ সময় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক মো: রুহুল আমিন তরুণ, মাহবুব হাসান বাবলু, মনিরুজ্জামান শান্ত, মো: নুরে আলম, রাফিউ হাসান হামজা, মো: হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, জাকির হোসেন নয়ন, মো: ইউসুফ আলী সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital