বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পিকআপ ভ্যানের চাপায়

চাঁদপুরে ডাক্তার দেখাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নি হ ত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৫:৪৬ পিএম
চাঁদপুরে ডাক্তার দেখাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নি হ ত
ডাক্তার দেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবকের মৃত্যু।
শুক্রবার (৩২ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকার সময় চাঁদপুর -ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাগাদী চৌরাস্তা এলাকায় বালু বহনকারী পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নুরু ভুঁইয়া (৪৫) নিহত হয়েছেন।
নিহত নুরু ভুঁইয়া ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুপ্টি ইউনিয়নের ষোলদানা গ্রামের আজিম ভুঁইয়া বাড়ির আবুল বাশার ভুঁইয়ার ছেলে।
বাগাদী চৌরাস্তা বাজারের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ঘটনার সময় দ্রুতগামী পিকআপ ভ্যানটি চৌরাস্তা থেকে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক চাপা পড়েন এবং ঘটনাস্থলই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়।
নিহত ব্যাক্তির আত্মীয় ইব্রাহিম খলিল বলেন, সকালে তিনি বাড়ি থেকে ডাক্তার দেখাতে চাঁদপুর শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাগাদী চৌরাস্তা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন এবং নিহতের মরদেহ শনাক্ত করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, বালু বহনকারী পিকআপ ভ্যান মোটর সাইকেলআরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল করে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান জব্দ ও চালককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে। এই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital