বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

কোন ফ্যাসিবাদের সহযোগীকে দলে নেয়া যাবেনা : শেখ ফরিদ আহমেদ মানিক

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৯:৪৯ পিএম
কোন ফ্যাসিবাদের সহযোগীকে দলে নেয়া যাবেনা : শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৩১ জানুয়ারি) সকালে উপজেলার সদর আলগী বাজার আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে পরিচিত ও প্রথম সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, দলকে শক্তিশালী করার জন্য আগামী দিনে সম্মেলনের মাধ্যমে যাকেই আপনারা নেতা বানাতে চান, সেটি আপনাদের এবং কাউন্সিলরদের ভূমিকা রাখতে হবে। কোন ফ্যাসিবাদের সহযোগীকে দলের মধ্যে অবস্থান করতে দেওয়া যাবেনা। যারা ফ্যাসিবাদের সহযোগিতা নিয়ে ১৬ বছরে আপনাদের ক্ষতি করেছে তারা যেন দলের কোন জায়গায় না আসতে পারে। সেদিকে আপনারা সতর্ক থাকবেন।

তিনি আরও বলেন, কোন ফ্যাসিবাদের সহযোগী যদি দলের মধ্যে থেকে থাকে তাহলে সেটি আমাদেরকে জানাবেন, আমরা গণ শুনানি করে সেই ফ্যাসিবাদ সহযোগীকে সরানোর জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আবেদন করব।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, কাজী ইসহাক খোকন, মোঃ মিজানুর রহমান শেখ, প্রভাষক হারুনুর রশীদ, খোরশেদ কোতওয়াল, বিল্লাল হোসেন আখন, আজিজুল হক বাবুল, সরদার আবু তাহের, সদস্য আক্তার হোসেন হাওলাদার,আবুল কালাম আজাদ, খলিলুর রহমান মাস্টার, জহিরুল ইসলাম মাঝি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital