বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান : আয়েত আলী ভূঁইয়া

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান : আয়েত আলী ভূঁইয়া

শাহরাস্তিতে মেহের উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ধিত ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।মেহের উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপি।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।প্রধান মেহমানের বক্তব্যে আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের ত্যাগ ও প্রত্যাশার বিষয়টি আমরা অবগত রয়েছি। নতুন সরকার রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত এবং বিভিন্ন সংকট মোকাবিলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার কাজ করছে। অচিরেই এসব উদ্যোগের সুফল দৃশ্যমান হবে। তিনি বলেন, শাহরাস্তির সন্তান হিসেবে এবং উপজেলা বিএনপির সভাপতি হিসেবে এ জনপদের উন্নয়নের প্রতি আমার বিশেষ দৃষ্টি থাকবে। এ ক্ষেত্রে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা একটি সমৃদ্ধ শাহরাস্তি গড়ে তুলতে পারব।
আয়েত আলী ভূঁইয়া আরও বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ও স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় মেহের উত্তর ইউনিয়নে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

Model Hospital

তিনি তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, ছাত্রদলের সভাপতি প্রকৌশলী এ.বি.এম. পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আদনান নোমান, উপজেলা বিএনপির নেতা জহিরুল ইসলাম ও জোবায়েদুল কবির বাহাদুর চেয়ারম্যান।

এছাড়া বক্তব্য রাখেন মেহের উত্তর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চেয়ারম্যান,উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুল হক মজিব, আকতার হোসেন, মাইনুদ্দিন, মহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং যুবদল নেতা তৌফিক ও সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital