বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে

ফ্যাসিবাদের সাথে জড়িতরা যুবদলে যেন স্থান না পায় : আমজাদ হোসেন শিপন

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৯:৫১ পিএম
ফ্যাসিবাদের সাথে জড়িতরা যুবদলে যেন স্থান না পায় : আমজাদ হোসেন শিপন

ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন।

ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেছেন, ৫ আগস্টের পূর্বে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে ভালোবেসে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে দলে ঠাঁই করে দিতে। ১৭ বছর পর আমরা একটি মুক্ত মাঠ পেয়েছি। এই মাঠে আমরা এমন ভাবে চাষাবাদ করতে হবে যেন সাধারণ জনগণ বুঝতে পারে আমারাই সেরা।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সাথে জড়িতরা কোন ভাবেই যেন যুবদলে স্থান না পায় সে দিকে লক্ষ্য রাখতে হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে দক্ষিণ সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবদলের উদ্যোগে ১ থেকে ৯ নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন হোসেন মিটুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম নান্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাছির আহম্মদ, সাধারণ সম্পাদক আশিক ইকবাল তানভীর, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী।
এছাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান রাসেল, সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন, মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কবিরাজ, সাংগঠনিক সম্পাদক সবুজ গাজী, সহ সাংগঠনিক সম্পাদক নুরে আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম আয়মান, সাধারণ সম্পাদক মাসুম রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রশিদ তানহা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম, সাধারণ সম্পাদক মাসুম রানাসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital