বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মামলা হতে পরিত্রান পেতে ভুক্তভোগীর প্রতিবাদ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ৩:৩৭ পিএম
শাহরাস্তিতে মামলা হতে পরিত্রান পেতে ভুক্তভোগীর প্রতিবাদ সভা

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে হয়রানী মুলক মামলা হতে নিষ্কৃতি পেতে এক ভুক্তভোগী গ্রামবাসীকে সঙ্গে নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করেছেন।

রোববার (২৩ জানুয়ারি) বিকেল ৫ টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা পশ্চিম পাড়ায় এটি অনুষ্ঠিত হয়। ওইদিন সভায় মৃতঃ কলিম উল্যার পুত্র মোঃ ওসমান গনী চৌধুরী লিখিত অভিযোগ পাঠ করে বলেন, একই এলাকার মিয়াজী বাড়ির মৃতঃ আঃ ওয়াদুদের পুত্র নূরুল হক মিয়াজী (৪০) সম্পত্তিগত বিরোধের জের ধরে গত বছরের ২৩ অক্টোবর শাহরাস্তি থানায় একটি হয়রানীমূলক মামলা দায়ের করে।

এঘটনার পর গত ১৮ জানুয়ারি বিজ্ঞ আমলী আদালত, শাহরাস্তি, চাঁদপুরে হত্যার উদ্দেশ্যে জখমের অভিযোগ এনে আরেকটি হয়রানীমূলক মামলা দায়ের করে।

তিনি দাবী করেন তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং ওইদিন এমন কোন ঘটনাই ঘটেনি। তিনি আরও জানান, তিনি একজন অর্থ বিত্তহীন মানুষ, মামলার মাধ্যমে তাঁকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ওই সময় গ্রামবাসীর পক্ষে গ্রামের দুলাল মজুমদার জানান, গত ১৮ জানুয়ারি এলাকায় এমন কোন ঘটনা ঘটেনি।

Model Hospital

একই গ্রামের মোঃ হাবীবুর রহমান চৌধুরী জানান, শুনেছি মামলা হয়েছে কিন্তু এলাকায় মারামারির কোন ঘটনা শুনি নি।
এলাকার সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদ উল্যাহ পাটোয়ারি জানান, গত ১৮ জানুয়ারি এলাকায় এমন কোন ঘটনা ঘটেনি। মামলার বিষয়টি মিথ্যা ও সাজানো। প্রতিবাদ সভায় ওসমান গনি চৌধুরী তার বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে গ্রামবাসীর সম্মুখে প্রকৃত ঘটনা প্রকাশ করেন এবং মামলা থেকে পরিত্রাণের আকুল আবেদন জানান।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।