শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১০ পিএম
চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলা শহরের রসুই ঘর পার্টি সেন্টারে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কর্নার ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন এস এন্ড ডি সুইট হোম ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ লতিফ তপাদার, এম কে এ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ কবির হোসেন, এস এম ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ হোসেন, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জামাল সাকিব।

চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভার উপস্থিতির একাংশ।

চাঁদপুর ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন জানান, চাঁদপুর জেলা ডেভেলপার্স ব্যবসায়ীদের সাথে স্থানীয় প্রশাসনের সমন্বয় সাধন, ডেভেলপার প্রতিষ্ঠান গুলোর মধ্যে শৃঙ্খলা আনয়ন ও গুণগত মানসম্পন্ন ভবন নির্মাণে আমরা কাজ করার প্রত্যয়ের লক্ষ্য- উদ্দেশ্যে আমাদের এই সংগঠনের আহ্বায় কমিটি গঠন করা হয়।

Model Hospital

তিনি আরো জানান আগামী দুই মাসের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital