শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মামলার স্বাক্ষী হওয়ায় মারধর বসতঘর ভাংচুর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩২ পিএম
মতলব দক্ষিণে মামলার স্বাক্ষী হওয়ায় মারধর বসতঘর ভাংচুর

চাঁদপুরের মতলব দক্ষিণে সম্পত্তিগত বিরোধের মামলায় স্বাক্ষী হওয়ায় আব্দুল আজিজ ও তার স্ত্রীকে মারধর ও বসতঘর ভাংচুরের অভিযোগ উঠেছে মামলার আসামী ইসমাঈল হোসেন রনির বিরুদ্ধে।

বুধবার (৫ জানুয়ারি ২০২৫) বিকালে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারি মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় রনির হাত থেকে মামলার স্বাক্ষী আব্দুল আজিজ ও তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে আহতপ্রাপ্ত হয়েছেন একই বাড়ির মাকসুদা নামে এক প্রতিবেশী।

ইসমাইল হোসেন রনি ওই এলাকার মৃত আঃ রহমানের ছেলে। সে সাবেক ছাত্রদল নেতা।

Model Hospital

জানা যায়, গত ২০০৭ সালে উপজেলার ঘোড়াধারি এলাকার মৃত আব্দুস সালাম মিয়াজী ঘোড়াধারি বাইতুল আক্সা জামে মসজিদের নামে ওয়াকফো করে ১২ শতাংশ জমি দান করে যান। তার মৃত্যুর পর মামলার ৪নং আসামী ইসমাইল হোসেন রনির প্ররোচনায় এলাকার কিছু দুস্কৃতকারি জোরপূর্বক সালাম মিয়াজীর অতিরিক্ত সম্পত্তি মসজিদের বাউন্ডারির ভিতরে নেয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে সালাম মিয়াজীর ছেলেদের সাথে বিরোধ বাধে ইসমাইল হোসেন রনিসহ অন্যান্যদের। এরই জের ধরে সালাম মিয়াজীর ছোট ছেলে এবাদুল হক জনি বাদি হয়ে চাঁদপুর আদালতে স্থিতাবস্থার জন্য ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং ১৪১০। ওই মামলায় ৬নং স্বাক্ষী করা হয় মৃত সালাম মিয়াজীর ছোট ভাই আব্দুল আজিজকে।

ঘটনার দিন চাঁদপুর আদালতে হাজিরা দিয়ে বাড়িতে আসার পর মামলার আসামী ইসমাঈল হোসেন রনি ক্ষিপ্ত হয়ে মামলার স্বাক্ষী আব্দুল আজিজের বসতঘর ভাংচুর সহ তাকে এবং তার স্ত্রীকে মারধর শুরু করেন।

পরে তাদের ডাকচিৎকারে বাড়ির লোকজন এসে রনির হাত থেকে তাদের উদ্ধার করে। এসময় আব্দুল আজিজকে বাচাঁতে গিয়ে আহত হয় প্রতিবেশী মাকসুদা বেগম।

আব্দুল আজিজ বলেন, আমি মামলার স্বাক্ষী হওয়ায় রনি আমার বসতঘর ভাংচুর করে। আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করে।

এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল হোসেন রনি বলেন, বিষয়টি আমাদের পারিবারিক।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital