শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষকদের শাসনকে ভুলভাবে উপস্থাপন করা যাবে না : এসপি আব্দুর রকিব

আমাদের উচিৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির উর্ধ্বে রাখা : ডিসি মোহসীন উদ্দিন

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৪ পিএম
আমাদের উচিৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির উর্ধ্বে রাখা : ডিসি মোহসীন উদ্দিন

শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, “আমাদের সবার উচিৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির উর্ধ্বে রাখা। শিক্ষক এবং ম্যানেজিং কমিটির প্রচেষ্টা থাকতে হবে কোন প্রতিষ্ঠানকে কেউ যেন রাজনৈতিক মেরুকরণের সজ্ঞায় না ফেলতে পারে। লেখা পড়ার পাশাপশি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতে হবে। যেন এরা সমাজের প্রতি প্রতিশ্রুতিশীল হয়। শুধু ভালো ফলাফল দিয়ে আমরা ভালো নাগরিক প্রত্যাশা করতে পারিনা।”
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আদর্শ একাডেমী ফরিদগঞ্জের বার্ষিক ক্রিড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষকদের শাসনকে ভুলভাবে উপস্থাপন করা যাবে না। কো-কারিকুলার অ্যাকটিভিটিসগুলো ধরে রাখতে হবে। খেলাধূলার পরিবশে উন্নত হলে সমাজে মাদক, ইভটিজার, কিশোর গ্যাং থাকতে পারেনা।
শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিবৃন্দ।
সর্বস্তরের জনগণের সহযোগীতা ব্যতীত অপরাধ দমনের কাজগুলো আমরা সুচারুভাবে করতে পারি না।”
আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম, জেলা জামায়াতের আমীর ও চাঁদপুর আল-আমিন সোসাইটির নির্বাহী সদস্য বিল্লাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুছ, সেক্রেটারী মোঃ সাখাওয়াত হোসেন, মজলিসে শূরা সদস্য শরীফ মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, পৌরসভা জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান, সেক্রেটারী ইমরান হোসাইন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital