শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজ গাজীপুর মুক্ত দিবস : সাংবাদিক ইলিয়াস

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৮ পিএম
আজ গাজীপুর মুক্ত দিবস : সাংবাদিক ইলিয়াস

সংগ্রহীত ছবি

গাজীপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের দাবি, তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মোজাম্মেল হকের পৈত্রিক বাড়ির সামনে কিছু লোকজন অবস্থান নেয়। পরে তারা হামলা চালিয়ে বাড়ির ভেতর ও বাহিরে ব্যাপক ভাঙচুর করে। এ সময় মসজিদে ডাকাত পড়ার ঘোষণা দেওয়ার পর এলাকাবাসী ঘটনাস্থলে এসে হামলাকারীদের প্রতিরোধ করেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

গাজীপুরের এই ঘটনাটি নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, আজ গাজীপুর মুক্ত দিবস।

এলাকাবাসী জানিয়েছেন, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি থেকে রাত ১০টার দিকে চিৎকার শোনা যায়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক বিক্ষুব্ধ জনতার ওপর হামলা চালায়। এতে অন্তত ১২-১৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, এবং গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘটনার পর জয়দেবপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Model Hospital

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, হামলায় আহত অনেককে রক্তাক্ত অবস্থায় বাড়ির ভেতরেই ফেলে রাখা হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করে পিটিয়ে আহত করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital