শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ কালে

কোন ফ্যাসিবাদের আস্তানা ফরিদগঞ্জে থাকবে না : লায়ন আল আমিন

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৯ পিএম
কোন ফ্যাসিবাদের আস্তানা ফরিদগঞ্জে থাকবে না : লায়ন আল আমিন

ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করছেন উপজেলা বিএনপির সদস্য ও আল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন আল আমিন।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার সমর্থনে ফরিদগঞ্জে লিফলেট বিতরণ কালে উপজেলা বিএনপির সদস্য ও আল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন আল আমিন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মাঝে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে, বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ একটি দেশ।
রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে নেতা-কর্মীদের সাথে নিয়ে ফরিদগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরন কালে তিনি আরও বলেন, আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা ফরিদগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দূর্নীতি মুক্ত একটি উপজেলা হিসেবে উপহার দেবো। ফরিদগঞ্জে কোন ফ্যাসিবাদের আস্তানা থাকবে না। যারা আমার ভাইদের হত্যা করেছে, আমাদের মা-বোনের ইজ্জত হরন করেছে এবং আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে। আমার এই ফ্যাসিবাদের নিশানা ফরিদগঞ্জে রাখবো না। তারপরেও ফ্যাসিবাদের কোন সমর্থক যদি থেকে থাকেন, আশা করি আপনারা ক্ষমা চেয়ে দেশ ও জনগণের পাশে ফিরে আসবেন এবং ফ্যাসিবাদের জননী ডাকুলা শেখ হাসিনাকে বর্জন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান আপু ভূঁইয়া, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাসার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পাটওয়ারী, ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম রিয়াদ, উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান পাখি, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক সাহাবউদ্দিন মিজি সাবু, পাইকপাড়া দঃ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital