বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২১ পিএম
হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্য হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ) উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মুন্সী বাড়ির মো. রুবেল হোসেন মুন্সীর ছেলে মো. ইশরাক হোসেন মুন্সী (১৮ মাস) বয়সি শিশুটির লাশ পানিতে ভাসতে দেখেই দাদী নূরজাহান বেগম চিৎকার উঠেন।

এ সময় সবাই দৌড়ে এসে পানি থেকে শিশুটিকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দাযিত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো শিশু ইশরাক মুন্সী নিজ বসতঘরের আঙ্গিণায় খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির দাদি নূরজাহান বেগম দেখেন শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসছে।

Model Hospital

এসময় দাদীর ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু ইশরাককে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital