বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ বড় মসজিদের রমজান-ইফতার-সাহরীর হ্যান্ডবিল বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৪ পিএম
হাজীগঞ্জ বড় মসজিদের রমজান-ইফতার-সাহরীর হ্যান্ডবিল বিতরণ

হাজীগঞ্জে ধর্ম-কর্ম-শিক্ষা-দীক্ষা বিনিয়োগ এবং কর্মসংস্থানের অনন্য প্রতিষ্ঠান হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স আহমদ আলী পাটোয়ারী রহ.ওয়াকফ এস্টেট এর আসন্ন মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচির চাররঙ্গা ১০ হাজার হ্যান্ডবেল বিতরণ কার্যক্রম শুরু ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা ।

এটিতে মসজিদের মিনারের একটি আকর্ষণীয় প্রচ্ছদ দেয়া হয়েছে । তা’ছাড়া বাংলায় রোজার নিয়্যত ও ইফতারের দোয়া রয়েছে।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা কর্তৃক প্রচারিত ৩০ রোজার ৩ দিনটি ভাগ উল্লেখ করে সময়সূচি দেয়া হয়েছে। প্রথম ১০ দিন রহমতের,২য় ১০ দিন মাগফেরাতের এবং শেষ ১০ দিন নাজাতের কথা উল্লেখ রয়েছে। এছাড়াও রোজা এবং এতেকাফের ফজিলত সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে ।

জুমাতুল বিদাসহ নামাজের বিশাল জামাতে শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে । রয়েছে সুনিদিষ্ঠ সময়ে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে-এমন ঘোষণা ।

Model Hospital

প্রথম জামাত সকাল ৭ টায়,দ্বিতীয় জামাত সকাল ৮ টায় এবং শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। মাসব্যাপি খতমে তারাবির নামাজ প্রথম ৭ দিনে ১০ পাড়া এবং পরের প্রতিদিন ১ পারা করে পবিত্র লাইলাতুল কদরের খতমে অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত।

মসজিদের ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন রাজু বলেন,‘ মাহে রমজান মাসে সবচেয়ে আর্কষণীয় হলো- রমজানের সেহরি ও ইফতারের সময় সুমধূর আওয়াজের ‘সাইরেন বাজানো ’। যা প্রতিটি মুমিন রোজাদার মুসল্লীগণকে ধীর-স্থীরতার সহিত ইফতারের সংকেত দেয়া হয় এবং ভোর রাতে সাহরীর আহবান জানানো হয়ে থাকে।

বিশেষ করে রোজাদার শিশুদেরকে ভীষণ আনন্দ দান করে থাকে ‘সাইরেনের সুমধুর আওয়াজ।’ এ আওয়াজ হাজীগঞ্জ বাজার সহ আশ-পাশের ৪-৫ কি.মি.পর্যন্ত পৌঁছে যায় । ’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital