বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তি দাবীতে সংবাদ সম্মেলন

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২০ পিএম
ফরিদগঞ্জে সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তি দাবীতে সংবাদ সম্মেলন
পতিত আওয়ামী লীগের দোসরদের হাতে পরপর দুইদফা হামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন সাখাওয়াত উল্যাহ (৭০) নামে প্রবীণ এক বিএনপি নেতা। হামলায় গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অন্যদিকে মামলা করেও শংকা রয়েছেন বিচার না পাওয়ার।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ন্ফযায় বিচার পাওয়ার দাবীতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাখাওয়াত উল্যাহর স্ত্রী নিলুফা আক্তার ও মেয়ে শামীমা ইয়াসছিম হীরা।
লিখিত বক্তব্যে তারা বলেন, গত ১৩ ফেব্রুয়ারি উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রবীণ বিএনপি নেতা সাখাওয়াত উল্যাহ সভায় যাওয়ার পথে এমরান সর্দারের নেতৃত্বে পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা তার ওপর সন্ত্রাসী হামলা চালায়। ওই ঘটনার পর দ্রুত তাকে নিয়ে লোকজন হাসপাতালে যাওয়ার পথে দেইচর স্কুলের সামনে পুনরায় ওই সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। মারাত্মক আহত হয়ে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থানায় মামলা করতে গেলে আমরা পুলিশী হয়রানির শিকার হই আমরা।
পরবর্তীতে নানা তদবিরের পর মামলা হলেও পুলিশের অনিহা ও অভিযুক্তদের হুমকি ধমকির কারণে আমরা বিচার পাওয়া নিয়ে শংকিত রয়েছি। এই কারণে আমরা বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করছি।
কারা কারা হামলা করছে জানতে চাইলে, তারা বলেন হামলায় জড়িতরা হলেন, এমরান হোসেন সর্দার(৪০), মোঃ শরীফ(৩৪), আব্দুর রাজ্জাক(৫৮), মোঃ রনি(৩০), রাকিব সর্দার(২০), শামীম সর্দার(২৮) ও মোঃ রাকিব (২৮)।
তারাও বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে অভিযুক্তরা তাদের বিভিন্ন সভা সেমিনারে গিয়ে উপস্থিতি হতো, সাধারণ মানুষকে হয়রানী করতো। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা এখন আবার বিএনপি ও যুবদলের বিভিন্ন সভা সেমিনারে উপস্থিত হয়ে সাধারণ মানুষকে হয়রানি অব্যাহত রেখেছে। অভিযুক্ত এই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ নিশ্চুপ রয়েছে।
এ ঘটনার স্বাক্ষীরাও আতংকিত। পুলিশের এমন উদাসীনতার কারণে আমরা সু-বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কা করছি। পাশাপাশি আমাদের ওপর পূণরায় সন্ত্রাসী হামলার ঘটনার হুমকি ধমকিতে পরিবারের সদস্যদের নিয়ে জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি।
সংবাদ সম্মেলনে হামলার শিকার সাখাওয়াত উল্ল্যাহর ভাই আবিদ উল্ল্যাহ, প্রতিবেশি বিএনপি কর্মী মামুন খান, মো: মহিন প্রমূখ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।