শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে খাদ্য বান্ধব কর্মসূচীর লটারীর মাধ্যমে ১২ ডিলার নিয়োগ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৯ পিএম
শাহরাস্তিতে খাদ্য বান্ধব কর্মসূচীর লটারীর মাধ্যমে ১২ ডিলার নিয়োগ
শাহরাস্তি উপজেলা খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১২ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী মেজবাহ উদ্দিন জানান, শাহরাস্তি উপজেলার ১০ টি ইউপির ১২ টি স্পটে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়। ওই হিসেবে ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার ডিলার নিয়োগের জন্য চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।
এতে ডিলার পদে আবেদনকারী সবাইর অংশ গ্রহণে, প্রত্যেকটি স্পটের জন্য আলাদা আলাদা উন্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী মেজবাহ উদ্দিন, খাদ্য পরিদর্শক (ওসিএলএসডি) মো: মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়শা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, সমবায় কর্মকর্তা মোতালেব খাঁন প্রমুখ।
শাহরাস্তি উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচীর নতুন নিয়োগ প্রাপ্ত ডিলাররা হচ্ছেন : টামটা উত্তর, বলশিদ বাজার, শাহাদাত হোসেন, উয়ারুক বাজার মো: আবদুস সাকুর, টামটা দক্ষিণ আলীপুর বাজার খোরশেদ আলম, কুলশী বটতলা বাজার মোহাম্মদ নেওয়াজ মোরশেদ, চিতোষী পশ্চিম আয়নাতলী বাজার মোহাম্মদ শাহজাহান, চিতোষী পূর্ব চিতোষী বাজার ইব্রাহিম খলিল, মেহের উত্তর কাকৈরতলা বাজার মোহাম্মদ মাহফুজ, মেহার দক্ষিণ ভোলদিঘী বাজার মোহাম্মদ মনির হোসেন, রায়শ্রী উত্তর উনকিলা বাজার সাখাওয়াত হোসেন, রায়শ্রী দক্ষিণ খিলাবাজার শহীদ উল্ল্যাহ, সূচীপাড়া উত্তর শোরশাক বাজার মোহাম্মদ মোহসীন হোসাইন ও সূচীপাড়া দক্ষিণ রাগৈ মৌলভীবাজার মোস্তফা কামাল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital