বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচন দিন : জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম
স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচন দিন : জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

শনিবার বিকালে হাজীগঞ্জ বিশ্বরোডে বিশাল পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম বলেছেন, দেশের উপজেলা চেয়ারম্যান, মেয়র তথা জনপ্রতিনিধি শূন্য রয়েছে। তাই জনদুর্ভোগ কমাতে স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচন দিন। কারন দেশে এখন স্থানীয় জনপ্রতিনিধি শুণ্য, তাই আগে স্থানীয় নির্বাচন দিয়ে জনদুর্ভোগ কমাতে হবে। তার পরে আংশিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্তবর্তী সরকারকে আমরা প্রস্তাব দিয়েছি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। এসব কোন সংসদ সদস্যদের কাজ নয়। তাদের কাজ আইনসভা, দেশ পরিচালিত করা। যারা আইন বুঝেন এমন লোক দিয়ে পেয়ারের রির্বাচন করতে হবে।

এর আগে একটি ফ্যাসিবাদ সরকার ছিল যারা মানুষকে মানুষ মনে করতো না। তারা ভেবেছে সারাজীবন ক্ষমতা আকড়ে ধরে রাখবেন। আল্লাহ তায়লা তা হতে দেয়নি। তারা সামান্য বিষয়ে মানুষকে উপহাস করতো। কি করেছো কোরানের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে। আমাদের দলের নেতাকর্মীদের কথায় কথায় জেলে দিতো। আজ তারা পালিয়েছে। কিন্তু আমরাতো যেতে বলিনি।

আওয়ামী লীগের আমলে এ দেশে বিচার বিভাগ কূলশীত করেছে। সেই এক কুলাঙ্গার কালা মানিক নামে সাবেক বিচারপতি পালিয়ে গিয়েও বাঁচতে পারেনি। এরা মানুষকে অনেক জ্বালিয়েছে, সকল ঘুম, খুণের বিচার চাই। আল্লাহ যেন এদের বিচার করে।

দেশ থেকে ফ্যাসিবাদ গেলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। এখন শুধু হাত বদল হয়েছে। এরা যেমন দখলবাজ ছিল তা আরেক গোষ্ঠীর হাতে চলে গেছে। আমরা বলতে চাই এমন কোন কাজ করবেন না যা শহীদদের মনে কষ্ট দেয়। আর চাঁদা দাবী করবেন না, দখলদারি করবেন না, আর মানুষকে কষ্ট দিবেন না। এসব ভিক্ষা নেওয়া বন্ধ করেন। আপনাদের মত আমরাও জেলে গিয়েছি, তাই বলে এসব করবেন না।

Model Hospital

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশটাকে সংস্কার করতে চায়। যা আল্লাহর দিন ও আখেরাতের মাধ্যমে দেশ পরিচালিত করতে চাই। যেখানে থাকবে কোরানের অনুসারী হয়ে জামায়াত চলবে। যারা তা মানেন না তারা দূরে থাকেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

শনিবার বিকালে হাজীগঞ্জ বিশ্বরোডে বিশাল পথ সভায় উপস্থিতির একাংশ।

ফ্যাসিবাদের দোষর এখনো রয়ে গেছে। আমাদের নেতা মজলুম আজহারুল ইসলামকে জেলে রেখেছে। হয় তাকে ছাড়েন আর না হয় আমিসহ ৩ কোটি মানুষকে জেলে ডুকান।। বাংলাদেশকে একটি শান্তির পথে নিয়ে যেতে আমাদের যুদ্ধ চলবে।

২২ জানুয়ারি শনিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোডে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি এড. শাহজাহান মিয়ার সঞ্চালনায় কেন্দ্রীয় আমীরের আগমনের পূর্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রহিম পাটোয়ারী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. কলিম উল্লাহ ভূঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, পৌর জামায়াতের আমীর আবুল হাসানাত পাটোয়ারী, নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন ও সেক্রেটারি শফিকুল ইসলাম, জেলা ছাত্র বিরের সভাপতি ইব্রাহিম খলিল, সাবেক সভাপতি ও চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital