শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বর্ণিল আয়োজনে ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের অভিষেক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৯ পিএম
বর্ণিল আয়োজনে ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের অভিষেক

উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সামাজিক ও মানবিক সংগঠন সুপারস্টার চিত্রনায়ক ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ২০২৫ সালের নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুরানা পল্টন বিগ এপেল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি ও ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের চেয়ারম্যান চিত্রনায়ক ডি এ তায়েব।

সংগঠনের সভাপতি এপেক্স সাঈদ আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মফিজুর রহমান খান বাবু, এস জি প্রোডাকশনের চেয়ারম্যান মাহাবুবা শাহরীন, চলচ্চিত্র পরিচালক সাইমন তারিক, দৈনিক একুশে সংবাদের সম্পাদক ও প্রকাশক হেদায়েত উল্যাহ মানিক।

Model Hospital
উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সামাজিক ও মানবিক সংগঠন সুপারস্টার চিত্রনায়ক ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ২০২৫ সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুরানা পল্টন বিগ এপেল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা নাসির উদ্দিন সুমন মাহমুদ, মঞ্চ অভিনেত্রী জেরীন কাশফী ও জনপ্রিয় শিশু শিল্পী তাজরিমিন তানহা তুসমি টুনটুনিকে সংবর্ধনা প্রদান করা হয়।

অভিষেক অনুষ্ঠানে সংবর্ধিত হলেন যারা: প্রধান উপদেষ্টা ডাঃ শরীফুল ইসলাম, সিনিয়র উপদেষ্ট মোঃ হারুন উর রশীদ, উপদেষ্ট মনসুর মানিক, সৈকত সিপি, হালিম হাসান হীরা জাকির খান, সভাপতি এপেক্স সাঈদ আহসান, সিনিয়র সহ সভাপতি পিয়াস আফ্রিদি, সহ সভাপতি ফরিদ খান, ডাঃ মজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, সি:যুগ্ম সাধারণ সম্পাদক জাফর হোসেন শিথিল, যুগ্ম সাধারণ সম্পাদক বৈরাগী সুজন, ইয়াকুব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বেপারী, সহ সাংগঠনিক সম্পাদক হামিদ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিরো মনির, কোষাধ্যক্ষ আর এস রহমান, নারী সম্পাদিকা ফারহানা পাখি, আইন ও নীতিমালা সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া, কার্যকরি সদস্য এডভোকেট সাহিদা রহমান, শ্রমিক আব্দুল মালেক, এনাম চৌধুরী, আরিফুর রহমান আরিফ, রাসেল মিয়া, এস জি ফয়সাল।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে জনপ্রিয় সংগীত শিল্পীরা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এরপর সকল শিল্পী কলাকৌশলী, সংগঠনের সদস্যরা এবং অতিথিবৃন্দ এক নৈশভোজে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital