বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভালোবাসা দিবসে বঙ্গ জুড়ে চলচ্চিত্র কাগজের বউ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৭ পিএম
ভালোবাসা দিবসে বঙ্গ জুড়ে চলচ্চিত্র কাগজের বউ

ডি এ তায়েব, পরীমনি, ইমন, আবুল হায়াত, দিলারা জামান, আনহা তামান্না ও সুমন মাহমুদ অভিনীত এবং চয়নিকা চৌধুরী পরিচালিত কাগজের বউ চলচ্চিত্রটি গত বছরের শুরুর দিকে দেশের সকল প্রেক্ষাগৃহে জয় জয়কার তুলেছিল।

আবহমান বাংলার সামাজিক এবং পারিবারিক গল্পনির্ভর চলচ্চিত্রটি দর্শক আলোচনায় ছিল বছরজুড়ে, অবশেষে আন্তর্জাতিক বাংলাভাষী মানুষের বিনোদন মনের তেষ্টা মেটাতে বিশ্ব ভালোবাসা দিবসে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে চলচ্চিত্রটি রিলিজ হতে যাচ্ছে।

ইতিমধ্যে বঙ্গ চলচ্চিত্রটিকে ঘিরে সার্বিক প্রচারণাও শুরু করেছে।

এ সম্পর্কে চিত্রনায়ক ডিএ তায়েব বলেন, কাগজের বউ আমার জন্য অন্যরকম একটি সিনেমা, সামাজিক কাহিনী এবং বলিষ্ঠ নির্মাণশৈলের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীদের প্রচেষ্টা চলচ্চিত্রের মানকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, আর এজন্যই বছর ঘুরে গেলেও কাগজের বউ এর জনপ্রিয়তা অক্ষুন্ন রয়েছে।

Model Hospital

প্রসঙ্গ: গত বছরে পেক্ষাগৃহে ব্যাপক সাফল্যের পর এ বছর আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও সমান ভাবে জনপ্রিয়তা ধরে রাখবে বলেই প্রত্যাশা করছেন চলচ্চিত্রটির নির্মাতা এবং কলাকৌশলী বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital